আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য আজ শুক্রবার (২৮ মার্চ) সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে।
তবে, এসব উদ্যোগ লোকদেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসেবে অভিহিত করেছেন বেতন-ভাতা বঞ্চিত শিক্ষকরা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না বলে অভিযোগ করেছেন।
আরো পড়ুন: ইএফটিতে বেতন: ষষ্ঠ ধাপের প্রস্তাব অনুমোদন
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।











