চুয়াডাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে  বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা । অনুষ্ঠানে পৌরসভা কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।