জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।















