রোববার থেকে শুরু যাদের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক,১৪ নভেম্বর ২০২০:
২০১৮ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা ১৫ নভেম্বর (রোববার) থেকে শুরু হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া বিষয়ভিত্তিক মৌখিক পরীক্ষা ভিডিও কনফারেন্সের (জুম অ্যাপস) এর মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd/)-এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।