হাকিমপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল একই মাদ্রাসার দুই ছাত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর ইউএনওর হস্তক্ষেপে শুক্রবার বাল্য বিয়ে থেকে রাক্ষা পেল একই মহল্লার দুই নাবালিকা।

জানা গেছে, হাকিমপুর পৌর এলাকাধীন রাউতারা মহল্লার দেলোয়ার হোসেনের কণ্যা ও ছাতনী রাউতার ফাযিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী মোছা. সুমাইয়া আক্তার এবং একই মহাল্লার শহিদুল ইসলামের কণ্যা এবং একই মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী মোছা. শাকিলা পারভিনের নিজ নিজ পিতার বাড়িতে বিয়ের আয়োজন করেন।

এ খবর পেয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. শুকরিয়া পারভিন বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দুটি বিয়েই বন্ধ করে দেন। এবং তাদের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেননা মর্মে ওই দুই নাবালিকার পিতার নিকট মুচলেকা নেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।