পরীক্ষায় ফেল করে স্কুল ছাত্রীর আত্নহত্যা

চট্টগ্রাম: এসএসসি পরীক্ষায় ফেল করায় চান্দগাঁও শরাফতউল্লাহ পেট্রোল পাম্প এলাকায় সুপ্রিয়া ধর (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তার বাবার নাম স্বপন ধর বলে জানা গেছে

আজ বুধবার দুপুরে ফল প্রকাশের পর ‘মায়ের আর্শীবাদ’ ভবনের নিজ রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে সে আত্মহত্যার করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, আজ দুপুরে এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফেল করার খবর পেয়ে নিজ রুমের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয় সুপ্রিয়া। বিকেল তিনটার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে বিকেল সোয়া চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।