জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে ক্যান্টিন কর্মচারীর আত্মহত্যা

ঢাকা বিশ্বঃ : ঢাবি’র জগন্নাথ হলের ক্যান্টিনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশ বসু (২০) নামে এক কর্মচারী নিহত হয়েছেন।  বুধবার রাত পৌনে ৯ টার দিকে তিনি মারা যান।

জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের সামনে থেকে রাতে পলাশ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ভবনের রসনা বিলাস নামের একটি মেসে কাজ করতেন পলাশ বসু।

এ ব্যাপারে হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার জানান, পলাশ বসুর মানসিক সমস্যা ছিল। আজ রাতে নতুন ভবনের আটতলার ছাদ থেকে লাফ দিয়ে পলাশ বসু আত্মহত্যা করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।