শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দাবিতে এনটিআরসিএ অফিস ঘেরাও করেছেন ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও বঞ্চিত প্রার্থীরা।
রোববার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাওয়ের সময় কার্যালয়ের ভিতরে থাকা কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এ প্রতিবেদন লেখা অবধি নিবন্ধন প্রার্থীদের ঘেরাও কর্মসূচি চলছে।















