হাজারো হৃদয় কেড়েছে ৬ মাস বয়সী মেয়ে

babyএস কে দাস: মিস্টি এক মেয়ে রীতিমতো অনলাইন স্টারে পরিনত হয়েছে। আর এমন অবস্থা হয়েছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবা-মায়ের শেয়ার করা একটি ছবির মাধ্যমে। ছবিতে মেয়েটি এক নর্তকীর সঙ্গে অতিমানবীয় উচ্ছাসে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছিলো। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট-এ ভাইরাল হয়ে গেছে।
বৃহস্পতিবার ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহেই ২৭ বছর বয়সী ক্রিস্টেন শোয়েডম্যান তার ছ’মাস বয়সী মেয়ে স্টেলাকে নিয়ে ব্রিটেনের ডেলওয়ারের উইলমিংটনে অবস্থিত রকউড পার্কে একটি মেলায় গিয়েছিলেন। সেখানেই এবিগাল কাউয়ান নামে এক নর্তকীর সঙ্গে মা-মেয়ের দেখা হয়। দেখা হওয়ামাত্রই স্টেলা দারুণ আনন্দে এবিগালকে স্বাগত জানায়। আর ওই মহুর্তটি ক্যামেরার ক্লিকে ধরাও পড়ে যায়।
ক্রিস্টেন ডেইলি মেইলকে বলেন, ‘বিদায় জানাতে আমি এবিগালের দিকে স্টেলাকে তুলে ধরেছিলাম। আর তখনই ছবির মতো করে স্টেলা তার মাতাল আনন্দ প্রকাশ করে।’ পরে তার স্বামী ডেরেক ছবিটি রেডিট-এ প্রকাশ করে।
ক্রিস্টেন আরও বলেন, ‘আমি জানিনা এবিগালের কোন ব্যাপারটি তাকে এতো আনন্দ দিয়েছে। তবে, তার এমন আনন্দ আমি এই প্রথম দেখেছি।’ সূত্র : ডেইলি মেইল

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।