হবিগঞ্জের শর্বানী দত্ত সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা

সিলেট:: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ এর জন্য সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষিকা’ হবার সম্মান অর্জন করেছেন হবিগঞ্জের শর্বানী দত্ত। এ অর্জনের ফলে তিনি প্রাথমিক শিক্ষা পর্যায়ে ‘জাতীয় শ্রেষ্ঠ শিক্ষিকা’ প্রতিযোগিতার শেষ ধাপে উন্নীত হলেন।

সফল এ প্রাথমিক শিক্ষিকা শর্বানীকে চলতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করেছে ‘এ টু আই’। এছাড়াও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষকদের ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’-এ সক্রিয় ভূমিকা রাখছেন।

উল্লেখ্য, শর্বানী দত্ত হবিগঞ্জ বারের সিনিয়র এডভোকেট রণজিৎ কুমার দত্তের জ্যেষ্ঠ কন্যা এবং এডভোকেট জন্টু দেবের স্ত্রী। তিনি বাহুবল উপজেলার লামাতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসেবে পাঠদান করে আসছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।