স্থগিত হওয়া রাবির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু রবিবার

রাবির ভর্তি পরীক্ষার ফল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির প্রথমবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষাবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের মহাসমাবেশে বয়স ৩৫ করার দাবি

অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে খুলবে। ওই দিনই স্নাতক প্রথমবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু হবে। কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম শেষ করেই নবীনদের ক্লাস শুরু করা হবে। আশা করি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটা সম্ভব হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found