সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন

Image

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সরকার ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করেছে। এ লক্ষ্যে ২৭ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে
প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল নির্ধারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুসারে এই কমিশন গঠিত হয়েছে।

কমিশনের গঠন:

পূর্ণকালীন সদস্য:

  • ড. মোহাম্মদ আলী খান (সাবেক সচিব)

  • মো. মোসলেম উদ্দীন (সাবেক হিসাব মহানিয়ন্ত্রক)

  • মো. ফজলুল করিম (সাবেক রাষ্ট্রদূত)

খণ্ডকালীন সদস্য:

  • আহমেদ আতাউল হাকিম (সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক)

  • ড. মোহাম্মদ জাহিদ হোসাইন (সাবেক সরকারি কর্মকর্তা)

  • ড. জিশান আরা আরাফুন্নেসা (সাবেক সচিব)

  • মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর

  • ড. মো. হাবিবুর রহমান (ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক)

  • মিজু তহমিনা বেগম (সাবেক গ্রেড-১ কর্মকর্তা)

  • অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)

  • অধ্যাপক ড. এ কে এম মাসুদ (বুয়েট)

  • অধ্যাপক সৈয়দ আতিকুল হক (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)

  • অধ্যাপক এ কে এনামুল হক (মহাপরিচালক, বিআইডিএস)

  • প্রতিরক্ষা মন্ত্রণালয় মনোনীত একজন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি

  • আইন ও বিচার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি

  • আইসিএবির (ICAB) সভাপতি

  • এফবিসিসিআই (FBCCI) সভাপতি

  • অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব (প্রবিধি, বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান)

সদস্যসচিব:

জনপ্রশাসন মন্ত্রণালয় মনোনীত একজন সচিব বা অতিরিক্ত সচিব এই দায়িত্ব পালন করবেন।

প্রয়োজনে কমিশন খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে ২৪ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।