শিক্ষা সফরে গিয়ে জবির ছাত্রী যৌন হয়রানীর শিকার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী  যৌন হয়রানীর শিকার হয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের  মাস্টার্স এর শিক্ষার্থী। আজ রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।

যৌন হয়রানীহয়রানীর সাথে জড়িত মো. সাহেদ নামে এক ব্যক্তিকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তির বাড়ি বগুড়া জেলায়। তিনি সরকারি আজিজুল কলেজের মার্স্টাস এর শিক্ষার্থী। কয়েক জন বন্ধু নিয়ে টেকনাফে বেড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন।

অভিযোগে জানা যায়, গত পাঁচ দিন আগে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে  শিক্ষা  সফরে আসে কক্সবাজারে।  বিভিন্ন জায়গায় বেড়ানো শেষে শনিবার টেনাফে যায়।

আজ রোববার সেখান থেকে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ফেরার আগে এ ঘটনার শিকার হন।

টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বগুড়া সরকারি আজিজুল কলেজের ছাত্র সাহেদকে জবির শিক্ষার্থীরা  আটক করে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।