শিক্ষক নিবন্ধনের ই-সনদ প্রকাশ

Image

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর! বুধবার (১৮ জুন) থেকে ই-সনদপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ই-সনদ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে…

উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (ntrca.gov.bd) প্রবেশ করে তাদের আবেদন আইডি এবং পিন নম্বর ব্যবহার করে সহজেই ই-সনদপত্র ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন: ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ,এক লাখ শিক্ষক নিয়োগ

উল্লেখ্য, গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল এনটিআরসিএ’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষায় মোট ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮১,২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এখন এই সফল প্রার্থীরা তাদের ই-সনদ ডাউনলোড করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।