শরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আজ ১৪ আগস্ট রোববার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে পৃথক ৭টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ১৫ আগস্ট সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।