রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস ও ভর্তি কার্যক্রমের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় সিনেট ভবনে আয়োজিত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
তবে ভর্তি সময় বাড়ানো হলেও ক্লাস শুরুর তারিখ অপরিবর্তিত থাকছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
















