মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু,আবেদন যেভাবে

Image

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত। রোববার (১৯ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ সময় আজ

ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে। প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSCYES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলো।
 
পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের যাচাইয়ান্তে পরবর্তিতে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।
সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ভর্তির পর আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী সর্বোচ্চ তিন বার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন।
 
রোববার  এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার ১ লাখ ৩১ হাজার ৭২৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫.৬২ শতাংশ।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।