মৃত শিক্ষককে অধ্যক্ষ বানালো শিক্ষা মন্ত্রণালয়

Image

দুই বছর আগে মারা যাওয়া অধ্যাপককে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। পদায়কৃতদের মোহাম্মদ জামাল উদ্দীন নামে একজন মৃত অধ্যাপককে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন: সারাদেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ

জানা গেছে, মঙ্গলবার তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দীন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন। তিনি বলেন, মো. জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, অধ্যাপক জামাল উদ্দীনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার (অবন্তিকা আত্মহত্যা করে) পিতা ছিলেন।

সুত্র: দ্যা ডেইলি ক্যাম্পাসক

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।