নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বহদ্দার হাট ফ্লাইওভারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাঙ্গুনিয়ার এক শিক্ষিকা। আহত হয়েছেন ২জন শিক্ষিকা।তারা তিনজনই রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত যিনি হলেন ওই স্কুলের সহকারি শিক্ষিকা আমেনা বেগম।আহত হন একই স্কুলের প্রধান শিক্ষিকা জোবেদা_খানম ও সহকারি শিক্ষিকা সোমা ঘোষ। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
স্কুল শেষে চট্টগ্রাম শহরের বাসায় সিএনজি অটোরিকশায় ফিরছিলেন তারা। যাওয়ার পথে নগরীর বহদ্দার হাট ফ্লাইওভারে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা মারে কাভার্ড ট্রাক। ট্রাকটির সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা মারে বলে জানা যায়।এতে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে গণিত বিষয়ের প্রশিক্ষক আমেনা বেগম এর মর্মান্তিক মৃত্যুতে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশিক্ষক সোমা ঘোষ ও প্রধান শিক্ষক জোবেদা খানম এর জীবন মরণ সন্ধিক্ষণে আইসিউতে থাকায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।







