বেসরকারি কলেজের মালটিমিডিয়া ক্লাসের তথ্য প্রেরণের নির্দেশ

Image

বেসরকারি সব কলেজের আইসিটি ল্যাব ও মালটিমিডিয়া ক্লাস পরিদর্শন করে ৭ কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ক সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক বরাবর নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে হবে।

এমন নির্দেশনা দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গক ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকল্পের মূল্যায়ণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক যে সকল কলেজে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া সরবরাহ করা হয়েছে,সে সকল কলেজে বর্তমান অবস্থা সরোজমিনে পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন আরডিপিপি প্রস্তাবে অন্তর্ভুক্তি করার জন্য বলা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।