দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী চীনে শিক্ষা লাভের সুযোগ পাবেন। এ বিষয়ে চীনের ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। চীনের নেতারা বলেছেন, বাংলাদেশের এক-দুইজন শিক্ষার্থী নয়, হাজার- হাজার শিক্ষার্থী চীনে পড়াশোনার জন্য চান তারা।
রোববার প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলন বিভন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও অন্যন্যরা।
আরো পড়ুন: মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা
এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে গত ২৬ মার্চ (বুধবার) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটিতে সফরে যান প্রধান উপদেষ্টা। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে তিনি দেশে ফেরেন।
















