চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সন্দ্বীপ উপজেলায় প্রধান শিক্ষক সমিতির কমিটি গতকাল ০৩ মে ২০২৫ গঠিত হলো। সর্বসম্মতিক্রমে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বে-ভিউ গার্ডেন রেস্টুরেন্টে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।
সভাপতি : এস এম আইউব আলী
সিনিয়র সহ-সভাপতি : মো: নুরুল হুদা
সিনিয়র সহ-সভাপতি : মোসা: শাহানারা আকতার
সাধারণ সম্পাদক : মো: রেজাউল করিম
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক : মোক্তাদের রহমান
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক : হ্যাপী রানী রায়
যুগ্ম সাধারণ সম্পাদক : মো: কামরুজ্জামান
সাংগঠনিক সম্পাদক : মুহাম্মদ আলমগীর
অর্থ সম্পাদক : মোহাম্মদ মোস্তফা
মহিলা বিষয়ক সম্পাদক : মিঠু রানী রায় চৌধুরী
কমিটি গঠন প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রনজিত কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি এসএম দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা সভাপতি শামীম উদ্দীন চৌধুরী, জেলা সম্পাদক কশ্যপ সরকার অপু, চট্টগ্রাম মহানগর সম্পাদক ও ১০ম গ্রেড বাদী শেখর দাশ, জেলা সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন।
মো: রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আইউব আলী। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি চট্টগ্রাম মহানগর সভাপতি আজাদ ইকবাল পারভেজ, কেন্দ্রীয় সহ-মহিলাবিষয়ক সম্পাদক ছন্দা দত্ত ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য লিপি মহাজন। অনুষ্ঠানে ১০ম গ্রেড বাদী শেখর দাশকে সম্বর্ধনা দেওয়া হয়।
সন্দ্বীপের নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ, নির্বাহী সভাপতি রনজিত কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সম্পাদক স্বরুপ দাস, কো চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক সবিনয় দেওয়ান, মুখপাত্র এসএম সায়ীদ উল্লাহ, রংপুর বিভাগীয় সমন্বয়ক শামসুন্নাহার ভিক্টোরিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, খালেদ মজুমদার, কামরুল হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ















