প্রতি বছর ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ

Image

প্রতি বছর ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে—জানাল মাউশি

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আরও বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।