নিজের পেনশন নিজেই হিসাব করে বের করুন

Image

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনের হিসাব বের করা কিন্তু খুব একটা জটিল বিষয় নয়। শুধুমাত্র বেসিক বা মূল বেতনেকে বেইজ ধরে পেনশন হিসাব করতে হয়-পেনশন হিসাব ২০২৫

সরকারি পেনশন হিসাব করার নিয়ম

ধরুন, আপনার শেষ Basic বা প্রত্যাশিত শেষ বেতন ২৮০০০/= টাকা। তাহলে লাম্পগ্র্যান্ট : শেষ Basic×১৮ হবে। মূল বেতনের ১৮ মাসের সমপরিমান। উদাহরণ: লাম্পগ্র্যান্ট, যা পেনশন/পিআরএল এর শুরুতে এককালীন পাবেন ২৮০০০ x ১৮=৫,০৪,০০০/=টাকা (তবে এটা নির্ভর করে ওই ব্যাক্তির ছুটি পাওনা থাকার উপর। যত মাস ছুটি পাওনা তাতো মাসের Basic একত্রে পাবেন, তবে সেটা সর্বোচ্চ ১৮ মাসের বেশি নয়।)

আরো পড়ুন: প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড রায়ে যা বলা আছে

গ্রাচুইটি হিসাব: যা পিআরএল (PRL) শেষ হলে এককালীন পাবেন। ধরুন পি আর এল শেষে ইনক্রিমেন্টসহ আপনার শেষ বেসিক ২৮০০০+১২০০ (ইনক্রিমেন্ট)=২৯,২০০ টাকা বা, শেষ মূল বেতন বা ইএলপিসি অনুসারে (বেসিক×৯০%)÷২=( )×২৩০

উদাহরণ: (২৯,২০০×৯০%)÷২=()×২৩০=( )

=(২৬২৮০÷২)×২৩০

=১৩১৪০×২৩০

=৩০,৩২,০০০/=টাকা।

এখানে শেষ বেসিক এর সাথে পি আর এল এ থাকার সময়ের একটি ইনক্রিমেন্ট যোগ হবে এবং সেইভাবে হিসাব করতে হবে।

পেনশন নির্ণয় সূত্র: (শেষ বেসিক x ৯০%)÷২ = ( )+১৫০০ (মাসিক চিকিৎসা ভাতা)

উদাহরণ: (২৯,২০০×৯০%)÷২=()+১৫০০/=টাকা। =(২৬,২৮০÷২)=()+১৫০০/=টাকা। =১৩,১৪০+১৫০০/=টাকা
=১৪,৬৪০/= টাকা যা আপনি প্রতি মাসে চিকিৎসা ভাতাসহ পেনশন পাবেন, আর প্রতি বছর দুইটি উৎসব ভাতা ও পহেলা বৈশাখে ২০%হারে একবার ভাতা পাবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।