নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড

Image

ফেনীতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে মো. ইউনুস নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত মো. ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদের পরীক্ষা চলছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এ সময় শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতেলেখা প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন মো. ইউনুস। পরে ওই শিক্ষার্থীর উত্তরপত্র যাচাইয়েও নকল সরবরাহের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা দ্যা বলেন, ‘ওই শিক্ষক শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতেলেখা প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। অভিযুক্ত শিক্ষক নিজের দোষ স্বীকার করেছেন। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।