দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদুল ফিতরের শুভেচ্ছা

Image

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি, ঈদের সময় আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সঙ্গে আনন্দ নিয়ে ঈদ উদযাপন করবেন।

রোববার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে শেয়ার করা এক ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টা দেশের জনগণকে তাদের আত্মীয়স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায়, সে সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান।

আরো পড়ুন: শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ, গ্রেপ্তার ৪

অধ্যাপক ইউনূস বলেন, আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সঙ্গে পরিচয় করিয়ে দিন, এটাই আমার ইচ্ছা।

এছাড়াও, তিনি ঈদের নামাজের সময় যেকোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও, পরাজিত শক্তির সব উস্কানির মুখে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস প্রার্থনা করেন, সবার জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।