দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

Image

সিরাজগঞ্জ শহরের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের এফডিআরের প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা ম্যানেজিং কমিটির কাছে লিখিত অভিযোগ দিলে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের স্বাক্ষরে ২২ জুলাই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।