দামুড়হুদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বাংলাদেশ হিন্দুP1000868 বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় জেলার শিল্পনগরী দর্শনায় জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী। ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতিমণ্ডলীর সদস্য কিশোর কুমার আগারওয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ স¤পাদক জয়ন্ত সিংহ রায়, সহ সাধারণ স¤পাদক কিশোর কুমার কুন্ডু, সদর উপজেলার সাধারণ স¤পাদক অ্যাডভোকেট গোবিন্দ কুমার চন্দ্র বিশ্বাস, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অরবিন্দ দেবনাথ ও দর্শনা পুরাতন বাজার মন্দির কমিটির উপদেষ্টা ডা. দুলাল চন্দ্র দে।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৪৩ বছর। এখন আর আমরা পিছিয়ে থাকবো না। আমরা আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি আরো বলেন, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় কল্যাণের বাজেটে এদেশের সংখ্যা গুরুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাথাপিছু ১১ টাকা। অথচ সংখ্যালঘুদের জন্য রাখা হয়েছে মাত্র তিন টাকা। সরকার এখানেই বড় ধরনের বৈষম্য করেছেন বলে তিনি উল্লেখ করেন। আরো বক্তব্য রাখেন আন্তজার্তিক সেভ দ্যা হিন্দু রিলিজিয়ন সমিতির বাংলাদেশ প্রতিনিধি যুগ্ন আহবায়ক ডা: স্বরুপ দাস, প্রধান শিক্ষক আরতি হালসানা, সমির দে প্রমুখ ।
সম্মেলন শেষে মনোরঞ্জন দেবনাথ, প্রানোতোষ মন্ডল, অজয়কুমার লোধকে সভাপতি এবং উত্তম রঞ্জন দেবনাথ কে সাধারণ স¤পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদের দামুড়হুদা উপজেলা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মিল্টন কুমার সাহা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।