ঢাবিতে ছুটির ঘন্টা, শিক্ষার্থীদের হল ছাড়ার ধুম

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ মার্চ থেকে ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হওয়ার কথা। তবে ক্লাস-পরীক্ষা না থাকাই এর দুই দিন আগে থেকেই ধুম পড়েছে শিক্ষার্থীদের বাড়ি ফেরার।

শনিবার সরেজমিনে দেখা দেখা যায়, ঢাবির হলগুলো ফাঁকা হচ্ছে। শিক্ষার্থীরা পরিবার পরিজনদের নিয়ে ঈদ করার জন্য মনে উচ্ছ্বাস নিয়ে ব্যাগ গুছিয়ে ফিরছেন বাড়ির দিকে। কেউ-কেউ প্রস্তুতি নিচ্ছেন বাড়ি যাওয়ার। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের আমেজ পরিপূর্ণভাবেই প্রতীয়মান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন তার ঈদ যাত্রা আবেগ আপ্লুত হয়ে প্রকাশ করেন দৈনিক শিক্ষাডটকমের কাছে। যাবেন ঢাকা থেকে মেহেরপুরে তার নিজ গ্রামে। তিনি বলেন, দীর্য সাত মাস পর আজ ঈদের ছুটিতে বাসায় যাব। দীর্ঘ এক সেমিস্টারের চাপ, রোজার ধকল, তারপর ঈদের ছুটির আনন্দ, সব মিলিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সময়।

টিউশনির টাকা জমিয়ে মা-বাবা আর ছোট বোনের জন্য ঈদের কেনা-কাটা করা, নতুন জামাকাপড় কেনা—এগুলোতে একধরনের আত্মতৃপ্তি আর ভালোবাসা থাকে। বাসায় ফেরার পথে মনে হয়, এবার সব ক্লান্তি দূর হবে, মায়ের হাতের রান্না খাবো, পরিচিত গলিগুলোয় হাঁটবো। বাড়ির পরিবেশ, ঈদের আগের ব্যস্ততা সব মিলিয়ে এক অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে মনের ভেতর।

বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হানুল ইসলাম। ব্যাগপত্র নিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করতেই বললো, “যাবো বগুড়ায়”। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি । এবার ঈদে কেনাকাটা করছি মোটামোটি আমার নিজের জন্য এবং ছোটো ভাইয়ের জন্য। কেনাকাটা শেষ। অনেক দিন পর বাড়িতে যাবো।

অনেক উৎফুল্ল লাগছে। বেশ কিছুদিন আগে থেকেই মনে হচ্ছিলো যে কবে বাড়ি যাব কবে যাবো, অবশেষে চলে যাচ্ছি বাবা-মার কাছে। পরিবারের সঙ্গে বাকি রোজাগুলো কাটাবো এবং ঈদ উদযাপন করবো ভাবতেই অনেক ভালো লাগছে।

গেলো শুক্রবার থেকেই বাড়িতে যাওয়ার ধুম পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের। এর আগে ১৩ মার্চ থেকে অনলাইন শুরু হয় ক্লাস কার্যক্রম, চলে ২০ মার্চ পর্যন্ত। ঈদের ছুটি কাটিয়ে আবারো সেই পুরোনো ক্লাস শিডিউলে ফিরবেন শিক্ষার্থীরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।