ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

ঢাকা : ফরিদপুরেdhaka-board-new-chairman_র সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপককে প্রেষণে বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক আগামী ১৯ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

আদেশে বলা হয়েছে, অধ্যাপক মাহবুবুর নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ছাড়াও বোর্ড চেয়ারম্যান হিসেবে সংযুক্ত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় তার বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া পাবেন না বলেও আদেশে বলা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।