ডেস্ক রিপোর্ট | ঢাকা
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)–এর কেন্দ্রীয় ভর্তি অফিস আগামী তিনদিন বন্ধ থাকবে। ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা: [email protected]
। অনলাইন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু থাকবে।
এদিকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে মনোনয়ন বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে।











