নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তিতুমীর কলেজের একদল ছাত্র।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তিতুমীর কলেজের একদল ছাত্র।
সোমবার বেলা সাড়ে ১১টার পর বনানীর কাকলি মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টার দিকে কাকলি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।