গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ মে যা চলবে ২০ জুন বিকেল ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। এ ছাড়াও ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য https://admission.duetbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে ২৪ জুলাই। এর পর থেকে যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।











