ডিগ্রির দুপুরের পরীক্ষা সকালে

ঢাকাbcb_122016 : আগামী ১০ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, ওই দিনের রাষ্ট্রবিজ্ঞান/উদ্ভিদ বিজ্ঞান/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং চতুর্থ পত্রের পরীক্ষা বেলা ২টার পরিবর্তে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ১০ এপ্রিল বিকালে আসন্ন এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে আসন সংকটের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষাগুলোর সময় পরিবর্তন করা হয়েছে।

এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।