ট্রেনের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: raillineতানভির গহর তপু (২৩) নামে বুয়েটের এক শিক্ষার্থী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টায় মগবাজারের বাসা থেকে বের হয়ে তানভির ওয়্যারলেস রেল গেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তপু বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র। তার বাবা মোহাম্মদ আলী গহর। গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালী উপজেলায়।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।