পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষাপঞ্জি অনুযায়ী,আগামী রোববার (৬ এপ্রিল) এ ছুটি শেষ হচ্ছে। আগামী ৭ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।
আরো পড়ুন: প্রাথমিকের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, যা জানা গেল
শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৫ ফেব্রয়ারী থেকে শুরু হয়ে ছুটি শেষ হবে ৬ এপ্রিল। পবিত্র রমজান শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে টানা ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষা। এ ছাড়া ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেগুলোয় ছুটি আরও লম্বা হবে।










