জীবননগর সড়ক দুর্ঘটনায় নিহত ১

জীবননগর: চুয়াডাঙ্গায় পাওয়ার ট্রিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (২৯) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে

সবুজ মোটরসাইকেল নিয়ে জীবননগর উপজেলা শহরে আসার পথে বেনীপুর গ্রামের বিজিবি ক্যাম্পের সামনে একটি পাওয়ার ট্রিলারের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে গুরুতর জখম হয় সবুজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে সবুজ মারা যায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found