জবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও অন্যান্য-৭০) বিপরীতে ৯৫০ জন (বাণিজ্য- ৭৯২ ও অন্যান্য ১৫৮ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।

উল্লেখ্য, ২৭ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.jnu.ac.bd বা www.result.jnu.ac.bd ) এ পাওয়া যাচ্ছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।