জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের, সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিট ও বিজনেস স্টাডিজ অনুষদ সি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিস থেকে পাঠানো নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jnu.ac.bd অথবা https://jnuadmission.comঅথবা www.admission.jnu.ac.bd -এ ফলাফল জানা যাবে।
এ ছাড়া আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.admission.jnu.ac.bd) লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।










