জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর‘আত্মহত্যা’,যে কারণ জানা গেল

Image

রাজধানীর পুরাণ ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।