চুয়েটে উপাচার্যের দফতর ঘেরাও

চট্টগ্রাম: আন্দোলনরত এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক ড. আশুতোষ সাহার পদত্যাগ দাবি করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। এ শিক্ষকের পদত্যাগের দাবিতে সোমবার সকাল ১১টায় উপাচার্যের দফতর ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

বেশ কয়েকজন শিক্ষার্থী Student- বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের এক সহপাঠী নিহতের ঘটনায় রোববার থেকে আন্দোলন শুরু করি আমরা।  কিন্তু আন্দোলন চলার সময় এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ড. আশুতোষ সাহা।  এর প্রতিবাদে তার পদত্যাগ দাবি করে সোমবার সকাল ১১টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় শেষে পদত্যাগ না করায় উপাচার্যের দফতর ঘেরাও করা হয়েছে।

আশুতোষ সাহা পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যের দফতর ঘেরাও করে রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।