চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান আইজি পদক পাওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সন্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারে সম্মেলন কক্ষে এ সন্মাননা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার
বেলায়েত হেসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) ছূফী উল্লাহসহ ৪ থানার অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ(তদন্ত), প্রেস ক্লাবের সভাপতি আজাদ মালিতা ও সেক্রেটারী ফাইজার চৌধুরীসহ জেলার সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, জেলার আইন শৃংখলাই বিশেষ অবদান রাখার জন্য চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসানকে আইজি পদক দেওয়া হয়। গত ২৮ জানুয়ারী ঢাকা রাজার বাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহে তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়।








