চাকরিজীবীদের জন্য সুখবর,সামনে আসছে ৩ দিনের ছুটি

Image

চলতি মে মাসে আরও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১১ মে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

এ বছর দিনটি পড়েছে রোববার। আর এর আগে শুক্র ও শনিবার (৯-১০ মে) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকছে। এতে ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর আগেও চলতি মাসে টানা তিন দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে ১ মে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এ বছর দিবসটি পড়ে বৃহস্পতিবার। আর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ১ থেকে ৩ মে পর্যন্ত টানা ৩ ‍দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।