খুলনায় নিজ বাসায় হিন্দু কলেজ শিক্ষক খুন

খুলনা মহানগরীতে চিত্তরঞ্জন বাইন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিজ বাসায় খুন হয়েছেন। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়া এলাকার শহীদ শেখ আবু কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। হাত-পা মুখ বেঁধে তাকে খুন করা হয়েছে বলে জানান ঘটনাস্থলে থাকা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস পাল।

নিহত চিত্তরঞ্জন পালের ভাইপো বাপী গাইন  জানান, তার জ্যাঠিমা লাকী গোলদার এক সপ্তাহ আগে বাবার বাড়ি বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামে বেড়াতে যান। এসময় লাকী গোলদার তার দুই মেয়ে প্রমা (৮) ও ছয় মাস বয়সী মেয়ে প্রাপ্তিকেও সাথে নিয়ে যান। নগরীর শেরে বাংলা রোড আমতলার মোড়ে অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুল মজিদের বাড়ির প্রথম তলার ভাড়া বাসায় রাতে ঘুমিয়ে ছিলেন শিক্ষক চিত্তরঞ্জন বাইন। শনিবার দিবাগত রাতের যেকোনো সময়ে দুষ্কৃতিকারীরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চিত্তরঞ্জনের হাত-পা ও মুখ বেঁধে তাকে হত্যার পর স্টিলের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।

রবিবার বেলা ১১টার দিকে স্ত্রী লাকি গোলদার চিত্তরঞ্জনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি। এ ঘটনায় লাকী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার শ্বশুর রতন গোলদারকে ফোন করে বিষয়টি জানান। পরে রতন গোলদার সেখানে গিয়ে চিত্তরঞ্জনকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের আশেপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে দেখতে পান ঘরের জানালার গ্রিল কাটা। পরে প্রতিবেশী লাইলী নামের একটি মেয়ে কাটা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খুলে দেয়। সেখানে দেখা যায় চিত্তরঞ্জন বাইন তার শয়নকক্ষে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে আছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।