এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের বিভিন্ন ধাপের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। শিগগিরই শিক্ষকরা বেতন-ভাতার টাকা হাতে পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা। এর আগে গত রোববার এই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো।
বুধবার অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জিও জারির তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এপ্রিলের ১ম ধাপের মোট ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক- কর্মচারীর, এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
আরো পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, প্রজ্ঞাপন জারি
এ ছাড়াও, ডিসেম্বরের ৭ম ধাপের ১ হাজার ২৪২ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ৮৬৯ জন ও কলেজের ৩৭৩ জন শিক্ষক-কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট ১ হাজার ৫৫৬ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে ১ হাজার ১১৬ জন স্কুলের ও ৪৪০ জন কলেজের রয়েছেন।
ফেব্রুয়ারির ৩য় ধাপের (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ জন ও ৪৪৬ জন কলেজের রয়েছেন।
মার্চের ২য় ধাপ (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ ও কলেজের ৪৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এর আগে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীর এপ্রিলের বেতন এবং ডিসেম্বর থেকে বকেয়া বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।
গত শনিবার রাত ১২টার দিকে মহাপরিচালক জানান, ‘গত বছরের ডিসেম্বর মাসের আংশিক লট-৭ এর প্রস্তাব ১৭ মে রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও রয়েছে। এপ্রিল মাসের বেতন-ভাতাও রাতেই পাঠানো হবে।’
জানা যায়, অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলে কর্মরত প্রকল্পভুক্তদের হাতে জিম্মি লাখ লাখ শিক্ষকের বেতন-ভাতার সরকারি অংশ ছাড়।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। তবে কর্মচারীরা আগের মতোই উৎসব ভাতা পাবেন।
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’পদ্ধতিতে ছাড় হয়।
এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন।
তবে, অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে













