এইচএসসি ফল প্রকাশ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ দুটি সভা

Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ (বুধবার) ঢাকা শিক্ষা বোর্ডে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে।

বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে প্রথম সভা হবে। এরপর বেলা ১২টায় সব বোর্ড চেয়ারম্যানদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৮ অক্টোবরের আগেই

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানিয়েছেন, সভাগুলোতে এইচএসসির ফল প্রকাশের তারিখ ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন,

“এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে চূড়ান্ত ফল প্রকাশের জন্য।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।