ইবিতে ‘পল্লী উন্নয়ন’ বিষয়ক পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি
শিক্ষা বার্তা ডটকম:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “পল্লী উন্নয়ন পরিচিতি: ইসলামী দৃষ্টিকোন” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিএইচডি গবেষক মাসুম বিল্লাহর গবেষণা উপস্থাপন উপলক্ষে এ সেমিনারটির আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষদ ভবনের থিওলোজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থিওলোজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.বি.এম ফারুক, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় গবেষণা তত্বাবধায়ক প্রফেসর ড. ময়নুল ইসলাম।

এ সময় আলোচক হিসেবে ছিলেন প্রফেসর প্রফেসর ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ এবং প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।