ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) কুষ্টিয়ায় আইন বিভাগে উইন্টার ২০২৫ সেশনে সন্ধ্যাকালীন এলএলএম প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভর্তি হতে যেসব যোগ্যতা লাগবে-
১. এলএলএম (২ বছর মেয়াদি)-অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (পাস) উত্তীর্ণ হতে হবে।
২. এলএলএম: (১ বছর মেয়াদি)-অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) উত্তীর্ণ হতে হবে।
ফি–সংক্রান্ত তথ্য
আরো পড়ুন: স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে
আবেদন ফি (এককালীন) ২,০০০ টাকা; বিভাগ উন্নয়ন ফি ১,০০০ টাকা। সেমিস্টার ফি (প্রতি সেমিস্টারে) ২৫,০০০ টাকা। ভর্তির সময় কমপক্ষে ২৫,০০০ টাকা দিতে হবে, যা সেমিস্টার ফি থেকে সমন্বয় করা হবে।
প্রোগ্রামটির আরো বৈশিষ্ট্য-
১. প্রোগ্রামটি সেমিস্টারভিত্তিক এবং ৬ মাসে সেমিস্টার। ২. প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়।
আবেদনের নিয়মাবলি
অফিস চলাকালে ২,০০০ টাকা অগ্রণী ব্যাংকের ইবি শাখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ই-মেইলের ([email protected] এবং [email protected]) মাধ্যমেও আবেদন সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৫। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ১৭ জানুয়ারি ২০২৫, বেলা ১১টা।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট লিংক www.iu.ac.bd
যোগাযোগ: আইন বিভাগ, মীর মশাররফ হোসেন ভবন, ৩য় তলা।













