লিটিল এনজেলস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : দামুড়হুদা  উপজেলার দর্শনার প্রানকেন্দ্রে অবস্থিত লিটিল এনজেলস  ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ৩রা মার্চ শুক্রবার বিনোদনের এক মনোমুগ্ধকর পরিবেশ ইব্রাহিম পার্কে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিশুদের বিনোদন, সংস্কৃতিমনা ও মেধাবিকাশের জন্য প্রতি বছর এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

বার্ষিক এ শিক্ষা সফরে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী স্বরুপ দাস, অধ্যক্ষ বিকাশ কুমার, সহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এ শিক্ষা সফরে অংশ নেন।

শিক্ষা সফরে সকলকে আনন্দ দেয়ার জন্য লটারীর আয়োজন করা হয়। লটারীর ড্র. এর মাধ্যমে ১৫ জন বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।