দামুড়হুদার অপহৃত মাছ ব্যবসায়ী উদ্ধার

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৪ অক্টোবর ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি থেকে অপহৃত মাছ ব্যবসায়ী আনন্দ হালদারকে (৪০) উদ্ধার করা হয়েছে। অপহরণের আট ঘণ্টা পর বুধবার ভোরে মেহেরপুর জেলার মুজিবনগর থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত আনন্দ হালদার উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের রাজ কুমারের ছেলে এবং মরাগাং বিলের ক্যাশিয়ার।
জানা যায়, মঙ্গলবার রাতে আনন্দ হালদারকে নিজ বাড়ি থেকে ১০-১২ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে হত্যার হুমকি দেয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।